শর্তাবলি

হালনাগাদ: ৫ নভেম্বর ২০২৬

উপহার যা পাঠাতে পারবে

চমকের উপহার আনন্দের জন্য। কাউকে হয়রানি, ভয় দেখানো, অপমান বা প্রতারণার জন্য ব্যবহার করা যাবে না। অন্য কারো নাম বা পরিচয় নিয়ে উপহার পাঠানো যাবে না। এমন উপহার আমরা কোনো সতর্কতা ছাড়াই বন্ধ করে দিতে পারি।

ছবি আর গান

যে ছবি দেবে, সেগুলো ব্যবহারের অনুমতি তোমার থাকতে হবে, বিশেষ করে যার ছবি তার। আমাদের তালিকার গানগুলো ব্যবহার করা নিরাপদ। তালিকার বাইরের গান অনুরোধ করলে সেই ভিডিও শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য, ফেসবুক, ইউটিউব বা অন্য কোথাও পাবলিক পোস্ট করা যাবে না। কপিরাইটের কারণে আমরা যেকোনো অনুরোধ নিতে অস্বীকার করতে পারি।

পেমেন্ট

পেমেন্ট নেয় Chithi.me, বিকাশ, নগদ বা কার্ডে। পেমেন্টের পর টাকা ফেরত দেওয়া হয় না। আমাদের দিকে কোনো কারিগরি সমস্যা হলে আমরা ঠিক করে দেবো। একই অর্ডারের জন্য ভুল করে দুবার পেমেন্ট করলে দ্বিতীয় পেমেন্টটা Chithi.me নিজে থেকেই ফেরত দেয়। হাতে বানানো উপহার তৈরি হওয়ার পর একবার ফ্রি রিভিশন পাবে।

লিংক কতদিন থাকবে

উপহারের লিংক অন্তত এক বছর চালু থাকে। নিয়ম ভাঙলে আমরা আগেই বন্ধ করতে পারি।

যোগাযোগ

যেকোনো প্রশ্নে আমাদের Messenger বা ইমেইলে লিখো।