আমাদের কথা

চমক মানে হঠাৎ খুশি। আমরা ছোট্ট অনলাইন উপহার বানাই: একটা লিংক, যেটা খুললেই কারো মুখে হাসি ফোটে।

ঝগড়ার পর মান ভাঙানো, ঠিক রাত বারোটায় জন্মদিনের শুভেচ্ছা, যে কথা মুখে বলা যায় না সেটা লিখে পাঠানো। এগুলো বেশিরভাগ সাথে সাথে তৈরি হয়। কিছু উপহার, যেমন ওর ছবি থেকে আঁকা ছোট্ট ভিডিও, আমরা হাতে বানাই।

আমাদের বিশ্বাস: উপহার দামি হতে হয় না, মনে রাখার মতো হতে হয়। তাই প্রতিটা উপহারে আমরা চেষ্টা করি ছোট ছোট মজার জিনিস রাখতে, যাতে খুলে মনে হয়, "ও আমার জন্য এতকিছু ভেবেছে!"

বাংলাদেশে বানানো, বাংলা ভাষায়, আমাদের সংস্কৃতির কথা মাথায় রেখে।