গোপনীয়তা

হালনাগাদ: ৫ নভেম্বর ২০২৬

যা আমরা রাখি

  • তোমার নাম, ইমেইল আর পেইড উপহারে মোবাইল নম্বর, যাতে অর্ডারের খবর পাঠাতে পারি আর পেমেন্ট নেওয়া যায়।
  • উপহারের লেখা আর ছবি, যাতে উপহারটা দেখানো যায়।
  • উপহার কবে খোলা হলো আর কী উত্তর এলো, যাতে তোমাকে জানাতে পারি।

যা আমরা করি না

তোমার তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য কাউকে দিই না। যাকে উপহার পাঠাও তার কোনো তথ্য আমরা নিই না, শুধু তুমি যে নাম লেখো সেটা ছাড়া।

কতদিন রাখি

হাতে বানানো উপহারের জন্য দেওয়া ছবি ডেলিভারির কিছুদিন পর মুছে ফেলি। উপহারের লিংক অন্তত এক বছর থাকে। কিছু মুছে ফেলতে চাইলে আমাদের জানাও।

যাদের সাহায্য নিই

ওয়েবসাইট চলে Cloudflare-এ, ইমেইল যায় Plunk দিয়ে। শুধু কাজটা করার জন্য যতটুকু দরকার, ততটুকুই তারা দেখে।

পেমেন্ট নেয় Chithi.me, SSLCommerz দিয়ে। পেমেন্টের জন্য তারা তোমার নাম, ইমেইল আর মোবাইল নম্বর পায়।